শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিস
যোগফল প্রতিবেদক:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিস পাঠান।
নোটিসে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করারও আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে এ নোটিস পাঠানো হয়েছে।
রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নোটিসটি পাঠানো হয়।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন